মুজিবনগরে বিআরডিবির প্রণোদনা ঋণ বিতরণ

আপলোড তারিখঃ 2021-08-18 ইং
মুজিবনগরে বিআরডিবির প্রণোদনা ঋণ বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: ‘এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই স্লোগানে মুজিবনগর উপজেলার কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত বিআরডিবির প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর পল্লী উন্নয়ন অফিসে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিআরডিবির উপ-পরিচালক জাকিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর ইউসিসি-এর সভাপতি মো. শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জামিল আক্তারসহ বিআরডিবি অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ। মুজিবনগর উপজেলায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১০ জন সদস্যের মধ্যে সর্বনিম্ন (৪%) সেবা মূল্যে এক লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত সর্বমোট ২২ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। ঋণ গ্রহীতারা বাৎসরিক ৪% সেবা মূল্যে মোট ১৮টি কিস্তিতে এ ঋণ পরিশোধ করতে পারবে। এই মহামারিতে যেসকল পল্লী উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন এই ঋণ পেয়ে তাদের ক্ষতি পুষিয়ে নিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেটাই সরকারের মূল উদ্দেশ্য। এই চেক বিতরণে সার্বিক সঞ্চালনায় ছিলেন বিআরডিবি মুজিবনগর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জামিল আখতার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)