ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সঙ্গে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির কার্যালয়ে অবস্থিত কোভিড-১৯ হেল্প সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. একরামুল হক।
সভায় বিশেষ অতিথি ছিলেন ড্যাবের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হাসানুরজ্জামান নুপুর, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর সিদ্দিক আবু, পৌর বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পাদক ইয়াসিন হাসান কাকন কুদ্দুস মহলদার, আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, যুবদল নেতা ও চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর ইমরান মহলদার রিণ্টু, জেলা যুবদল কোষাধ্যক্ষ মমিনুর রহমান মোমিন, গ্রাম বিষয়ক সম্পাদক একরামুল হক ইকরা, আশরাফুল হক রুবেল, রাশিদুল, জহুরুল ইসলাম, রফিক, পিনা, আব্দুল আলীম, জিয়া জামিল, রশিদ, জামিল, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, তাতি বিষয়ক সম্পাদক মহসিন আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, ইমন, আক্তারুজ্জামান তুহিন, তুহিন ইসলাম, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জাকারিয়া ইসলাম শান্ত, সাজ্জাদ হোসেন সজিব, কামরুজ্জামান রুবেল, জেলা ছাত্রদলেরসহ সভাপতি এম এইস মোস্তফা মতিউর রহমান মিশর, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, আরিফ আহম্মেদ শিপ্লব, তানভীর আলম জিতু, আইন বিষয়ক সম্পাদক খন্দকার কাউসার আহমেদ জীবন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমীর হোসেন আমীর, রাকিব রায়হান, পৌর ছাত্রদলের আহবায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল হক মেহেদী, রফিকুল ইসলাম রফিক, বাঁধন প্রমুখ।
