আন্দুলবাড়ীয়ায় প্রয়াত সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-08-18 ইং
আন্দুলবাড়ীয়ায় প্রয়াত সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উদ্যোগে যমুনা টেলিভিশন ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি প্রয়াত আরিফুল ইসলাম ডালিমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিকের সভাপতিত্বে প্রয়াত সাংবাদিক ডালিমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। সমাপনী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি ডা. মীর আনিছুজ্জামান আনিস, কোষাধ্যক্ষ দাউদ হোসেন, শেখ জিহাদী ইসলাম সোহাগ, খাজির আহাম্মেদ, নাঈমুর রহমানখানসহ সদস্যবৃন্দ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোল্লা আলতাফ হোসেন ফেলা, মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আক্তারুল ইসলাম ইকবাল, আব্দুল গণি, মোল্লা নিহান, কাজী সাকিরুল ইসলাম তানিম, মোল্লা তছলিমউদ্দীন, শিলন হোসেন, পারভেজ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি ডা. মীর আনিছুজ্জামান আনিস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)