ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় জাতীয় শোক দিবসের আলোচনায় জেলা পরিষদ চেয়ারম্যান খোকন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্টের সকল শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আলমডাঙ্গা ডাকবাংলা চত্বরে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল আবেদীন খোকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে এ দেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে যাবে, বঙ্গবন্ধুকে মানুষ ভুলে যাবে। কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়েছে। বঙ্গবন্ধুর নাম কোটি মানুষের হৃদয়ে স্থান পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা সফল করতে আর বেশি দিন দূরে নয়। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সোনার বাংলা গড়বই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক কাওছার আহম্মদ বাবলু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আহমেদুল কবির, সহসভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দিপক বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম মণ্ডল, কুতুবপুর ইউপি চেয়ারম্যান টাইগার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান দুদু, আওয়ামী লীগ নেতা আলী আশরাফ মুন্নু, আব্দুল হামিদ, ওয়াদুদ, লিয়াকত, নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাইকা, সরকারি কলেজ ছাত্রলীগের সম্পাদক তপন, মাসুম, রিভেন, তপু, নিপ্পন, সলি, রুদ্র প্রমুখ।
