ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে যমুনা টিভি ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম ডালিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জীবননগরে সাংবাদিক সমিতির আয়োজনে বিকেল সাড়ে ৫টায় সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যলয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, 40র শামসুল আলম, দৈনিক নবচিত্র পত্রিকার চাষী রমজান, মাইটিভির মিঠুন মাহমুদ, কালের কণ্ঠের জহুরুল ইসলাম, দৈনিক কল্যাণ পত্রিকার রমজান হোসেন, আশাবুল হক, আবু তারেক, আকাশ খবর পত্রিকার মুতাসিন বিল্লাল, মেহেরপুর প্রতিদিন পত্রিকার মাজেদুল মিল্টন, আব্দুল্লাহ আল মাসুম, আ. হাকিম, বশির উদ্দিন, আবু সাঈদ সাদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন জীবননগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা ওলিয়ার রহমান।
