ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা, দেশবাসী ও দলের নেতা-কর্মী যারা করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থদের আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবকর সিদ্দিক আবু, পৌর বিএনপি সহসভাপতি খাইরুল ইসলাম, সহসভাপতি ইন্তাজ আলী, বাড়াদি ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান তোবারক হোসেন, সাবেক সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক দপ্তর সম্পাদক ইয়াসিন হাসান কাকন, কুদ্দুস মহলদার, আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমানের মুকুল, কোষাধ্যক্ষ মমিনুর রহমান মোমিন, গ্রামবিষয়ক সম্পাদক একরামুল হক ইকরা, জেলা সদস্য খাইরুল আলম, সমসের আলী সমে, আশরাফুল হক রুবেল, রাশিদুল, জহুরুল ইসলাম, রফিক, পিনা, আব্দুল আলীম, জিয়া জামিল, রশিদ, জামিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, শামসুল হক ঝণ্টু, যুগ্ম সম্পাদক এস এম হাসান, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, তাঁতীবিষয়ক সম্পাদক মহসিন আলী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক খোরশেদ আলী, রুবেল হাসান, ইমন, আক্তারুজ্জামান তুহিন, তুহিন ইসলাম, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জাকারিয়া ইসলাম শান্ত,সাজ্জাদ হোসেন সজিব, কামরুজ্জামান রুবেল, জেলা ছাত্রদলের সহ সভাপতি মতিউর রহমান মিশর, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, তানভীর আলম জিতু, আইনবিষয়ক সম্পাদক খন্দকার কাউসার আহমেদ জীবন, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমীর হোসেন আমীর, রাকিব রায়হান, পৌর ছাত্রদলের আহবায়ক কৌশিক আহমেদ রানা, রফিকুল ইসলাম রফিক, সংগীত, বাধন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের মাহমুদুল হক তন্ময় প্রমুখ।
