ঝিনাইদহে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজ ভাঙচুর

আপলোড তারিখঃ 2021-08-16 ইং
ঝিনাইদহে জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজ ভাঙচুর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহে শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ লোকজন। গতকাল রোববার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কলেজে এ ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় বেলা ১১টার দিকে কলেজের মধ্যে কে বা কারা মিছিল করে। একপর্যায়ে তাঁরা কলেজের অফিসকক্ষ ভাঙচুর করে তারা। এতে কলেজের মূল্যবান জিনিস ক্ষতগ্রস্ত হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (ওসি) এমদাদুল হক বলেন, ‘ঘটনাটি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কলেজে অধ্যক্ষ অ্যাড. এস এম মশিউর রহমান বলেন, দীর্ঘদিন কলেজটি বন্ধ রয়েছে। সেখানে একজন গার্ড নিয়োগ দেওয়া আছে। তিনি পতাকা টাঙায়। আবার তিনিই নামান। কে বা কারা ভাঙচুর করেছে, তা আমি জানি না।’ উল্লেখ্য, ১৯৯৩ সালে শহরের বঙ্গবন্ধু সড়কে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকার অনুমোদিত এ প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)