চুয়াডাঙ্গায় বিএনপির উদ্যোগে করোনা আক্রান্তদের সেবা প্রদান অব্যাহত

আপলোড তারিখঃ 2021-08-15 ইং
চুয়াডাঙ্গায় বিএনপির উদ্যোগে করোনা আক্রান্তদের সেবা প্রদান অব্যাহত ছবির ক্যাপশন:
সেলিমুল হাবিব মেলিম: চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে স্থাপিত কোভিড-১৯ হেল্প সেন্টারের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তিদের সেবা প্রদান অব্যাহত রেখেছেন। গতকাল শনিবার দিনব্যাপী তাঁরা করোনা আক্রান্তদের সেবায় আত্মনিয়োগ করেন। জানা যায়, গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ায় লিয়াকত আলী (৬৫) নামের করোনা আক্রান্ত এক ব্যক্তিকে অক্সিজেন সেবা প্রদান করা হয়। চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক তাঁর বাড়িতে অক্সিজেন নিয়ে গিয়ে সেবা প্রদান করেন। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেড জোনে রোগীর সেবা দিতে ট্রলির জন্য সেবা প্রদানকারীদের হয়রানির শিকার হতে হয়। খবর পেয়ে কোভিড-১৯ হেল্প সেন্টারের সদস্যরা নিচতলা থেকে ট্রলি সংগ্রহ করে রোগীকে সেবা দেওয়া হয়। রাত সাড়ে সাতটায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড জোন থেকে ৬০ বছরের পুরুষ করোনা রোগীর অক্সিজেন সিলিন্ডার সেবা দিয়ে আইসিও’েত পৌছিয়ে দেওয়া হয়। সেবা প্রদান করতে যান চুয়াডাঙ্গা জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক। অপর দিকে, রাত ৮টার দিকে সাদেক আলী মল্লিক পাড়ায় সোহরাব হোসেন (৭০) নামের এক ব্যক্তিকে অক্সিজেন সেবা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আক্তারুজ্জামান তুহিন, ও ছাত্রদলের রকিবুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)