খেলাধুলায় ফিরেছে দর্শনার যুব-সমাজ

আপলোড তারিখঃ 2021-08-15 ইং
খেলাধুলায় ফিরেছে দর্শনার যুব-সমাজ ছবির ক্যাপশন:
করোনাকালীন দীর্ঘ প্রায় দেড় বছর পর লকডাউন শিথিল দর্শনা অফিস: দীর্ঘ প্রায় দেড় বছর করোনাকালীন সময়ে দর্শনা পৌর এলাকার যুব-সমাজ খেলাধুলা প্রায় ভুলেই গিয়েছিল। তবে গত ১১ আগস্ট লকডাউন শিথিল হওয়ায় দর্শনা পৌর এলাকার ৬টি খেলার মাঠে প্রতিদিন ফুটবল খেলার চর্চা শুরু হয়েছে। বিভিন্ন দলে বিভক্ত হয়ে এ ফুটবলা খেলা হচ্ছে। এসব ফুটবল খেলার মাঠগুলো হলো- মেমনগর, ঈশ্বরচন্দ্রপুর, দক্ষিণ চাঁদপুর, কেরু কর্নেল মাঠ, ক্লাব মাঠ ও পরাণপুর প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠ। এর মধ্যে দর্শনা পৌর এলাকার পরাণপুর যুব সংঘের উদ্যোগে পরাণপুর প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে ৬টি দলের খেলা চলছে। এসব দলগুলোর মধ্যে রয়েছে লাল দল, সবুজ দল, সাদা দল, নীল দল, বেগুনে দল ও কমলা দল। গতকাল লাল দল ও নীল দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় ৩-১ গোলে লাল দলকে হারিয়ে সেমিফানালে উঠেছে নীল দল। নীল দলের পক্ষে ২টি গোল করে টুইস ও ১টি গোল করেন সিহাব এবং লাল দলের পক্ষে ১টি গোল করেন হাসান। লাল দলের পক্ষে ছিলেন আক্তারুল জোয়ার্দ্দার, সাংবাদিক আওয়াল হোসেন, জৌদে মল্লিক, জাকির হোসেন, মনির, হানিফ, মিণ্টু, মাহফুজ, আরাফাত, রিফাত, আবিদ, সাইফুল ও হাসান। নীল দলে ছিলেন সাইকুর, নাহিদ, সিহাব, টুইস, তুহিন, হুসাইন,আলফিজ, সাহেদ, মহাসিন, অন্তর, তুহিন, শিপলু ও নিশান। খেলা পরিচালনা করেন আসিফ হাসান। এ খেলা উপভোগ করেন গ্রামের শতশত নারী-পুরুষ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)