কালীগঞ্জকে হারিয়ে আন্দুলবাড়ীয়ার জয়লাভ

আপলোড তারিখঃ 2021-08-14 ইং
কালীগঞ্জকে হারিয়ে আন্দুলবাড়ীয়ার জয়লাভ ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা ফুটবল একাদশ বনাম কালীগঞ্জ ফুটবল একাদশ অংশ নেয়। খেলার প্রথমার্ধে খেলা শুরু হওয়ার ১ মিনিটের মাথায় আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা ফুটবল একাদশের পক্ষে ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শান্ত ১টি গোল করে দলকে এগিয়ে নেন। ১-০ গোলে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা ফুটবল একাদশের পক্ষে শান্ত আরও ১টি গোল করেন। দ্বিতীয়ার্ধের শেষ সময়ে কালীগঞ্জ ফুটবল একাদশের পক্ষে ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কায়েস ১টি গোল করেন। খেলার ফলাফল ২-১ গোলে কালীগঞ্জ ফুটবল একাদশকে হারিয়ে আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থা জয়লাভ করে। আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার পক্ষে গোলরক্ষক ছিলেন কাজী মমিন ও আমিন। কালীগঞ্জ ফুটবল একাদশের গোলরক্ষক ছিলেন কিতাবুল। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নিয়মিত রেফারি মোল্লা মকছেদুর রহমান টিক্কা। সহকারী রেফারি ছিলেন মনোয়ার হোসেন ও দুলাল উদ্দীন। ধারাভাষ্যে ছিলেন ক্রীড়া সংস্থার প্রচার সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ ও মোল্লা হাফিজুর রহমান ইয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)