আলমডাঙ্গায় করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৮ লাখ টাকার ঋণ বিতরণ

আপলোড তারিখঃ 2021-08-13 ইং
আলমডাঙ্গায় করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৮ লাখ টাকার ঋণ বিতরণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘এসেছে পল্লীর শুভ দিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এ স্লোগানে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিআরডিবিভুক্ত সমিতির ১৫ জন সদস্যের মধ্যে ২৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সাইফুন নাহার। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, ‘জনবান্ধব সরকার করোনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতে বিআরডিবি’র মাধ্যমে মাত্র ৪ ভাগ সুদে এসএমই ঋণ দিচ্ছে। আপনারা সঠিকভাবে এর ব্যবহার করবেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)