ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ১১টি ইউনিয়নের নেতা-কর্মীদের মধ্যে ১৫ শ টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহাবুবার রহমানের সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
এসময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আয়নাল হাসান, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
