জীবননগরে দোস্ত এইডের উদ্যোগে দুস্থদের মধ্যে ছাগল বিতরণ

আপলোড তারিখঃ 2021-08-12 ইং
জীবননগরে দোস্ত এইডের উদ্যোগে দুস্থদের মধ্যে ছাগল বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইডের উদ্যোগে উপজেলার বাঁকা ইউনিয়নের অসহায় ও দুস্থদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় বাঁকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসব ছাগল বিতরণ করা হয়। সংস্থার প্রজেক্ট ম্যানেজার হোসাইন আহম্মদের সভাপতিত্বে জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ্ শরিফুল ইসলাম ছোট বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাঁকা গ্রামের মৃত. হাবিবুর রহমান হবির স্ত্রী ময়না খাতুনকে দুটি ছাগল ও আনোয়ার হোসেন আনার স্ত্রী জোমেলা খাতুনকে দুটি ছাগল প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক রতন মন্ডল, মফিজুল ইসলাম, রমজান আলী, বিল্লাল হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)