সমকালের জীবননগর প্রতিনিধি হলেন কাজী শামসুর রহমান চঞ্চল

আপলোড তারিখঃ 2021-08-12 ইং
সমকালের জীবননগর প্রতিনিধি হলেন কাজী শামসুর রহমান চঞ্চল ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় জীবননগর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী শামসুর রহমান চঞ্চল। সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি স্বাক্ষরিত পত্রে তাঁকে জীবননগর উপজেলা প্রতিনিধির নিয়োগ দেওয়া হয়। গতকাল বুধবার বিকেলে সমকালের পক্ষ থেকে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। কাজী শামসুর রহমান চঞ্চল জীবননগর প্রেসক্লাসের সাধারণ সম্পাদক। এর আগেও তিনি সমকালের উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করছিলেন। এদিকে, তিনি সমকালের জীবননগর প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, জীবননগর প্রেসক্লাবের সহসভাপতি নারায়ণ ভৌমিক, সহসাধারণ সম্পাদক রায়হান উদ্দীন, কার্যনির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দীন কাজল, কোষাধ্যক্ষ মামুন-উর- রহমান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জীবননগর প্রতিনিধি আতিয়ার রহমান, আকিমুল ইসলাম, মাইটিভির জীবননগর প্রতিনিধি মিথুন মাহমুদ, দৈনিক মানবজমিন পত্রিকার জীবননগর প্রতিনিধি হুমায়ন কবির, শেখ শহিদুল ইসলামসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)