ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
দর্শনা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আজিম উদ্দিন আহমেদের আত্মার মাগফিরাত কামনা ও যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিমের সুস্থতা কামনা করে দর্শনা প্রেসক্লাবে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে দর্শনা প্রেসক্লাবে এ দোয়া অনুষ্ঠিত হয়। দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল।
সংক্ষিপ্ত আলোচনা করেন প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাধারণ সম্পাদক হারুন রাজু, সহসভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এস এম ওসমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, সাংবাদিক এফ এ আলমীগর ও মোস্তাফিজুর রহমান কচি। সাবেক সভাপতি ইকরামুল হক পিপুলের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হাসমত আলী, আব্দুর রহমান, সুজন মাহমুদ, আব্দুল হান্নান, ইমতিয়াজ রয়েল, আবিদ হাসান রিফাত, মাসুম বিল্লাহ, সুকমল চন্দ্র দাস বাঁধন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সাংবাদিক এফ এ আলমগীর।
