হুমকিদাতাকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি

আপলোড তারিখঃ 2021-08-12 ইং
হুমকিদাতাকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি ছবির ক্যাপশন:
সাংবাদিককে হত্যার হুমকি, দর্শনা প্রেসক্লাবে জরুরি সভা দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের সদস্য, যায়যায়দিন ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রতিনিধি হাসমত আলীকে মুঠোফোনে অজ্ঞাত সন্ত্রাসীরা হত্যার হুমকি দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন হাসমত আলী। এ ঘটনায় প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দাসহ হুমকিদাতাকে চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি তুলে দর্শনা প্রেসক্লাবে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ আহ্বানে অনুষ্ঠিত বৈঠকের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। সভায় বক্তব্য দেন সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সহসভাপতি জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি হানিফ মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, আহসান হাবীব মামুন, সাংবাদিক এফ এ আলমীগর ও মোস্তাফিজুর রহমান কচি। প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল হক পিপুলের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন হাসমত আলী, আব্দুর রহমান, সুজন মাহমুদ, আব্দুল হান্নান, ইমতিয়াজ রয়েল, আবিদ হাসান রিফাত, মাসুম বিল্লাহ, সুকমল চন্দ্র দাস বাঁধন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)