মেহেরপুরবাসী পরিষ্কার-পরিচ্ছন্ন একটি শহর পাবে

আপলোড তারিখঃ 2021-08-11 ইং
মেহেরপুরবাসী পরিষ্কার-পরিচ্ছন্ন একটি শহর পাবে ছবির ক্যাপশন:
স্যানিটারি ল্যান্ড ফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের উদ্বোধনকালে মেয়র রিটন প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুরে স্যানিটারি ল্যান্ড ফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ব্র্যাক অফিসের পেছনে ২ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দে নির্মিত স্যানিটারি ল্যান্ড ফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারের উদ্বোধন করা হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউজিআইআইপি-৩)-এর অর্থায়নে ৩ একর জমির ওপর স্যানিটারি ল্যান্ড ফিল্ড (ডাম্পিং) ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার নির্মাণ করা হয়েছে। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমুখ। অনুষ্ঠানে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, ‘এবার মেহেরপুর পৌরবাসী পরিষ্কার-পরিচ্ছন্ন একটি শহর ও একটি সমাজ পাবে। মেহেরপুর পৌরবাসীর একটি বড় পাওয়ার দিন আজ। এটা বাংলাদেশের অনেক পৌরসভার ভাগ্যে জোটেনি। তবে মেহেরপুর পৌরসভার স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার যেটা মেহেরপুর পৌরসভা করতে সক্ষম হয়েছে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেটা একসময় ভাগাড় ছিল। সেই জায়গা তিলে তিলে আজকে আমরা একটি সুন্দর পরিবেশে গড়তে পেরেছি। বাংলাদেশ সরকারের যেটা চিন্তা ভাবনা সেটা হলো যে জিনিসটাই তৈরি হবে কেন সেটা যেন টেকসই হয়। সেই উদ্যোগে আমরা এই প্রকল্পটি হাতে নিয়ে ছিলাম। আমরা যদি এটা সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে এটা ২০ বছরেও কিছুই হবে না।’ উল্লেখ্য, ২০১৮ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)