ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের মধ্যে বাংলাদেশ সরকারের পাঠানো ত্রাণ বিতরণ করা হয়েছে। মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনে কর্মহীন হয়ে পড়ে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে গাংনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ করা হয়। ইউনিয়নের ২২৩টি পরিবারের মধ্যে ওই ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ করেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুু তাহের আবু।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব হেলালুর জামান, সহকারী সচিব অনামিকা দত্ত, মারুফ হোসেন, ইউপি সদস্য আতিয়ার রহমান, সেলিম রেজা সেণ্টু, কলিম উদ্দীন, মাসুম আলী, মজিবুল হক, দিদারুল ইসলাম, সেলিম উদ্দীন, দেলোয়ার হোসেন, সাকিব খাঁন প্রমুখ।
