জাতীয় শোক দিবস পালনে গাংনীতে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2021-08-09 ইং
জাতীয় শোক দিবস পালনে গাংনীতে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
গাংনী অফিস: জাতীয় শোক দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা করেছে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আহাম্মেদ আলী ও গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান। সভায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)