আন্দুলবাড়ীয়া ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-08-09 ইং
আন্দুলবাড়ীয়া ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় মোল্লা মশিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এ খেলার আয়োজন করা হয়। তৃতীয় দিনের খেলায় আন্দুলবাড়ীয়া কপোতক্ষ ফুটবল একাদশ বনাম মাথাভাঙ্গা ফুটবল একাদশের মুখোমুখী হয়। টানটান উত্তেজনায় প্রথমার্ধের শেষ সময়ে এসে কপোতক্ষ ফুটবল একাদশের পক্ষে প্রথম গোলটি করেন মাইজ। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই মাথাভাঙ্গা ফুটবল একাদশের পক্ষে গোলটি পরিশোধ করেন আল-আমিন। যার ফলাফল কপোতক্ষ ফুটবল একাদশ বনাম মাথাভাঙ্গা ফুটবল একাদশ ১-১ গোলে ড্র হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মাথাভাঙ্গা ফুটবল একাদশের খেলোয়াড় নিশান। খেলাটির রেফারির দায়িত্ব পালন করেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নিয়মিত রেফারি মোল্লা মকছেদুর রহমান টিক্কা। সহকারী রেফারি ছিলেন নাহিদ হাসনাত। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন ক্রীড়া সংস্থার প্রচার সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ ও মোল্লা হাফিজুর রহমান ইয়া। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব হাসান, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সহসম্পাদক এস এম জাভেদ লাল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)