গাছের শেকড়ে আটকে থাকা কুকুর ৮ ঘণ্টা পর উদ্ধার

আপলোড তারিখঃ 2021-08-09 ইং
গাছের শেকড়ে আটকে থাকা কুকুর ৮ ঘণ্টা পর উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পানির ওপর গাছের শেকড়ে ৮ ঘণ্টা ঝুলে থাকা কুকুরকে উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদরের গাইদঘাটে কমলার দোহা (দোয়া-বড় জলাশয়) পাড়ে বড় বট-পাকড় গাছের শেকড়ে পানির ওপরে আটকে যায় একটি কুকুর। কুকুরটি প্রায় ৮ ঘণ্টা ঝুলতে থাকে। এলাকার কয়েকজন দীর্ঘক্ষণ উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। বিষয়টি চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান জানলে ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত কুকুরটি উদ্ধার করার নির্দেশ দেন। পরে রাত আটটায় কুকুরটিকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে। প্রত্যাক্ষদর্শী গাইদঘাট গ্রামের মতিয়ার রহমান জানান, কমলাদোয়ার ধারেই রয়েছে বেশ কয়েকটি বড় বট-পাকড়ের গাছ। ওই গাছের নিচের অধিকাংশ মাটি কমলাদোয়ার পানিতে নিমজ্জিত হয়েছে। আর গাছের শিকড়গুলো লম্বা হয়ে ঝুলে আছে পানির উপর। হঠাৎ একটি কুকুর শিঁকড়ে আটকে গিয়ে কমলা দোয়ার পানির ওপর ঝুলতে থাকে। এলাকার লোকজন ভাবছিল একা একাই হয়তো কুকুরটি গাছের শিঁকড়ের ফাঁদ থেকে বের হয়ে পানিতে পড়ে সাঁতরে ডাঙ্গায় উঠে আসবে। কিন্তু শত চেষ্টা করেও কুকুরটি ওই ফাঁদ থেকে বের হতে পারছিল না। বিকেল ৫টা থেকে এলাকার কিছু মানুষ কুকুরটি উদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। কুকুরের কাছে যেতেই সে চিৎকার দিয়ে কামড়াতে উদ্যত্ত হচ্ছিল। এসময় এলাকাবাসী চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইসলাম রকিবের মাধ্যমে খবর দেয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসে। প্রথমে রিসিপশন, এরপর স্টেশন অফিসারের ঠেলা-ঠেলিতে অনিশ্চিত হয়ে পড়ে ওই কুকুরটির উদ্ধার কার্যক্রম। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, ‘আমাদের ওপর থেকে নির্দেশ আছে পশু-পাখি উদ্ধার করা যাবে না। এখন যদি কোথাও আগুন লাগে তাহলে আমরা কি নিয়ে আগুন নেভাতে যাব। জেলা প্রশাসক বা ইউএনও সাহেব না বললে আমরা কুকুর উদ্ধারে যাব না। এদিকে, শেষ পর্যন্ত জীবন বিপণ্ন কুকুরটিকে উদ্ধারের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমানকে জানানো হয়। ঘটনাটি জানার পর ইউএনও সাদিকুর রহমান স্টেশন অফিসারকে নির্দেশ দেন কুকুরটি উদ্ধারের জন্য। পরে রাত ৮টায় কুকুরটিকে উদ্ধার করা হয়। দীর্ঘ ৮ ঘণ্টা মৃত্যুর ফাঁদে আটকে থেকে মুক্ত হয় কুকুরটি। কুকুরটি উদ্ধার কাজে সার্বিক সহায়তা করেন শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক ডাক্তার ও যুগ্ম-সাধারণ সস্পাদক মতিয়ার রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)