ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের গাংনীতে মাদক মামলার পলাতক আসামি ইন্তাজুল ইসলাম ইন্তাকে (৩৫) আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে মেহেরপুর হোটেল বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত ইন্তাজুল গাংনী উপজেলার নওপাড়া গ্রামের আজিমবক্স আলীর ছেলে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, ইন্তা মেহেরপুর পৌর এলাকার হোটেল বাজার এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে, এএসআই মাহাতাব উদ্দিন, হেলাল উদ্দিন, রুবেল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১ শ গ্রাম গাঁজা ও নগদ ৯ শ টাকা উদ্ধার করা হয়। আটককৃত বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারণীর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
