ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে রাজস্ব খাতের আওতায় কুমার নদে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কুমার নদের ক্যানেলের ধারে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির বাদশা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার, সম্প্রসার কর্মকর্তা আব্দুল মালেক, ক্ষেত্র সহকারী হাবিবুর রহমান ও সোহেল। এসময় কুমার নদে মোট ৬০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
