চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মৃত হুমায়ন মাস্টারের স্ত্রীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2021-08-07 ইং
চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মৃত হুমায়ন মাস্টারের স্ত্রীর ইন্তেকাল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত হুমায়ন কবির মাস্টারের স্ত্রী লতিফা কবির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত বুধবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি গত সপ্তাহ হতে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় নিজ গ্রামে ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সপন্ন করা হয়। মৃত্যুকালে তিনি তিন পুত্রসন্তান, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার নামাজের জানাজা ও দাফনকার্যে অংশ নেন ডা. মামুন-উর-রশিদ, মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জোয়ার্দ্দার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হাবিবুর রহমান, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, মোমিনপুর ইউনিয়ন পরিষদের মেম্বার সানোয়ার হোসেনসহ আত্মীয়-স্বজন ও গ্রামবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)