ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামের করোনায় আক্রান্ত ৭০-ঊর্ধ্ব বয়সী খাদিজা বেগমের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে এ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর নেতৃত্বে এ অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়।
এসময় তাঁর সাথে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আক্তারুজ্জামান তুহিন, সদস্য রশিদ ও পৌর ছাত্রদলের সদস্যসচিব মেহেদী হাসান।
