ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে মোল্লা মশিয়ার রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এ খেলার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় আন্দুলবাড়ীয়া ভৈরব ফুটবল একাদশ বনাম মাথাভাঙ্গা ফুটবল একাদশ অংশগ্রহণ করে।
টান টান উত্তেজনায় গোল শূন্যভাবে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই আক্রমণ আর পাল্টা আক্রমণ চলাকালীন সময়ে মাথাভাঙ্গা ফুটবল একাদশের পক্ষে ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিশির প্রথম জয়সূচক গোলটি জালে জড়ান। এছাড়াও খেলার শেষ সময়ে এসে আবারো মাথাভাঙ্গা ফুটবল একাদশের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ১৯ নম্বর জার্সি পরিহিত ক্ষুদে খেলোয়াড় জিহাদ। যার ফলাফল ভৈরব ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে মাথাভাঙ্গা ফুটবল একাদশ জয়লাভ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার রেফারী মোল্লা মকছেদুর রহমান টিক্কা। সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আকাশ রহমান সনি ও মোল্লা নিশান। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন ক্রীড়া সংস্থার প্রচার সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ ও মোল্লা হাফিজুর রহমান ইয়া।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজীব হাসান, আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য ও আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সহ-সম্পাদক এস এম জাভেদ লাল, শিক্ষানবিশ সাংবাদিক এস এম নাসিম উদ্দীন, খাজির আহাম্মেদ, শেখ জিহাদী ইসলাম সোহাগ, মোল্লা রেজা, নিহান, হারুন, শাওন প্রমুখ। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তরুণ উদীয়মান ক্ষুদে খেলোয়াড় জিহাদের হাতে পুরস্কার তুলে দেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন।
