মেহেরপুরে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-08-05 ইং
মেহেরপুরে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান গোলাম রসূল ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। এসময় সেখানে বক্তব্য দেন মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা ও যুব রেড ক্রিসেন্টের সোহাগ। ওরিয়েন্টেশনে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার শোভন মল্লিক এবং রিপনা খাতুন প্রশিক্ষণ প্রদান করেন। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্টের ২০ জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন। করোনায় আক্রান্ত রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন প্রদানের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা। মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে সিলভের মাধ্যমে বিনামূল্যে অক্সিজেন প্রদান করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)