বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ, থানায় মামলা

আপলোড তারিখঃ 2021-08-04 ইং
বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণ, থানায় মামলা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: বিয়ের প্রলোভন দেখিয়ে তিন মাস ধরে এক বিধবা নারীকে ধর্ষণ করে আসছিলেন আবু বকর মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তি। গত সোমবার ভোররাতে আবারো ঘরে প্রবেশের চেষ্টা করেন। ওই বিধবা দরজা না খুলতে চাইলে আবু বকর মণ্ডল দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। ওই বিধবা নারী তখন তাঁকে বিয়ে করতে বলেন। কিন্তু বিয়ে না করে তাঁকে ইচ্ছার বিরুদ্ধে আবারো ধর্ষণ করে তিনি। এসময় কৌশলে ঘরের মধ্যে আবু বকরকে আটকে ফেলেন ওই বিধবা নারী। তাঁর চিৎকার-চেচামেচিতে পাড়া-প্রতিবেশী ছুটে আসে ঘটনাস্থলে। আবু বকর এসময় বিধবা ওই নারীকে সোল দা দিয়ে আঘাত করে ঘরের জানালা ভেঙে পালিয়ে যান। আবু বকর ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা মাঠপাড়ার মৃত আবুল মণ্ডলের ছেলে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারীকে গতকাল মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় দায়েরকৃত এজাহারের উদ্বৃতি দিয়ে ঝিনাইদহ সদর থানা ওসি (তদন্ত) এমদাদুল হক গতকাল মঙ্গলবার বিকেলে জানান, ওই নারী বিধবা। বাড়িতে একা থাকেন। এই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে আবু বকর ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত রোববার ওই নারীর ঘরে প্রবেশ করে তাঁকে আবারো ধর্ষণ করেন। এখন আর আবু বকর বিয়ে করতে রাজি হচ্ছে না। এ জন্য ওই নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছে। ওসি আরও জানান, আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)