গাংনীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2021-08-04 ইং
গাংনীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নিজস্ব লোককে বাঁচাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে প্রভাবিত করে গ্রামের অন্য দুই যুবকের বিরুদ্ধে মামলা করিয়েছেন মর্মে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন করমদী গ্রামের আব্দুল মান্নান ও শাহিনুজ্জামান। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা। লিখিত বক্তব্যে মান্নান জানান, ‘১৭ জুন চেয়ারম্যান জাহাঙ্গীরের আপনজনখ্যাত এ উপজেলার ওলিনগর গ্রামের আবুল কালাম আজাদ সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল পাচারের সময় বিজিবি ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে। বিজিবির হাত থেকে পালিয়ে তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান করমদি গ্রামের জাহাঙ্গীরের বাড়ির পাশর্^বর্তী বহলপাড়ায় বিজিবির হাতে ধরা পড়ে। এসময় বিজিবির সদস্যারা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করলে তিনি তাঁদের কাছ থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে কালামের ফেলে যাওয়া মোটরসাইকেল, যার চ্যাসিজ নম্বর গউ২৩৭অণ৯কড১৫৪২৭৫, ইঞ্জিন নম্বর চঊণডকঋ৭০২৭৯। গাড়িটি বিজিবির সদস্যরা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সাথে করে নিয়ে যায় করমদি দীঘির মোড়ে। আসামি আবুল কালাম আজাদকে বাদ দিয়ে বিজিবির সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যানের যোগসাজসে ঘটনাস্থল হতে আনুমানিক ৮ কিলোমিটার দূরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ধর্মদাহ বিওপির ক্যাম্প হতে ভারত থেকে অবৈধ পথে মোটরসাইকেল পাচার করেছে বলে অভিযুক্ত করে আমি মো. শাহিনুর ও আ. মান্নানের নামে নাটকীয়ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়। আমি একজন শিক্ষক হিসেবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ বিজিবির সদস্যরা জাহাঙ্গীরকে চাপ দিতে তিনি বিজিবিকে প্রভাবিত করে করমদি গ্রামের স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুল মান্নান ও শিক্ষক শাহিনুলের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করান। ওই মামলায় ঘটনাস্থল পশ্চিম ধর্মদহ দেখিয়ে মামলার বাদী হন ৪৭ বিজিবির নায়েব সুবেদার সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার দিন মান্নান ও শাহিনুল বাড়িতে অবস্থান করেন এবং তারাই আবুল কালাম আজাদকে মোটরসাইকেল ফেলে পালাতে দেখেছেন। তার নামে মামলা না হয়ে অন্য থানায় মামলা হয়েছে জাহাঙ্গীরের প্রভাবে। চেয়ারম্যান জাহাঙ্গীরকে মাদক পাচারকারী হিসেবেও উল্লেখ করেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রীক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)