আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন

আপলোড তারিখঃ 2021-08-03 ইং
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচির উদ্বোধন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আলমডাঙ্গা পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু এ কার্যক্রমের উদ্বোধন করেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া, কোর্টপাড়া, উপজেলা পরিষদ এলকায় ফগার মেশিন দিয়ে এ মশক নিধন কার্যক্রম শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, কাউন্সিলর খন্দকার মজিবুল হক, সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফ্ফার, মো. বাপ্পি, মহিলা কাউন্সিলর মোনোয়ারা খাতুন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বড়বাবু খন্দকার খাইরুল ইসলাম নাছিম, খন্দকার আসাদুল ইসলাম, মোস্তাক আহম্মদ, সিরাজুল ইসলাম, মামুন আক্তার, হামিদুল ইসলাহম নিলা, ওহিদুল ইসলাম, জেহের আলী, এনামুল হক প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)