আলমডাঙ্গায় বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন

আপলোড তারিখঃ 2021-08-03 ইং
আলমডাঙ্গায় বিয়ের দাবিতে দুই সন্তানের জননীর অনশন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার দুর্লভপুরে দুই সন্তানের জননী বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন করেছেন। গতকাল সোমবার সকাল থেকে দিনভর দুর্লভপুর গ্রামে প্রেমিক ছেলুনের বাড়িতে অনশন শুরু করেন। পরকীয়া প্রেমিক ছেলুন দুর্লভপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আসমান আলীর স্ত্রী চার বছর যাবৎ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে ছেলুনের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায় বলে অভিযোগ তোলেন দুই সন্তানের জননী। কয়েক মাস পূর্বে আসমান তাঁর স্ত্রীর অনৈতিক সম্পর্কের ঘটনাটি জানতে পারলে এক সপ্তাহ পূর্বে তাঁকে তালাক দেয়। একারণে দুই সন্তানের জননী বিয়ের দাবিতে গতকাল সোমবার সকাল থেকে দিনভর প্রেমিক ছেলুনের বাড়িতে অনশন করতে থাকেন। অনশন করায় প্রেমিক ছেলুনের পরিবারের লোকজন তাঁকে শারীরিক নির্যাতন করেন বলে তিনি জানান। এ ঘটনায় দুই সন্তানের জননী দাবি করেন, গত চার বছর যাবৎ ছেলুনের সাথে সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে বিভিন্ন সময় অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এ কারণেই তাঁর স্বামী তাঁকে তালাক দিয়েছে। প্রেমিক ছেলুনের অনুপস্থিতির কারণে তাঁর মা ও বোন জানান, ‘আমার ভাইয়ের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই। ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাইকে বিপদে ফেলার কারণে এলাকার লোকজন ফুঁসলিয়ে এ মহিলাকে আমার ভাইয়ের বাড়িতে পাঠিয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)