মুজিবনগরের নাজিরাকোনায় বজ্রপাতে কৃষক নিহত

আপলোড তারিখঃ 2021-08-03 ইং
মুজিবনগরের নাজিরাকোনায় বজ্রপাতে কৃষক নিহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামে রকিবুল (৩৭) নামে এক কৃষক বজ্রপাতের মারা গেছেন। গতকাল বিকেলে নাজিরাকোনা গ্রামের পার্শ্ববর্তী মাঠে পাওয়ারট্রিলার দিয়ে জমি চাষ দেওয়ার সময় বজ্রপাতে তাঁর মৃত্যু হয়। নিহত রাকিবুল মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের নাজিরাকোনা গ্রামের কাসেম বেদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী নাজিরাকোনা গ্রামের পার্শ্ববর্তী মাঠে ধান লাগানোর জন্য জমিতে পাওয়ারট্রিলার দিয়ে চাষ দেওয়ার সময় বজ্রপাতে আঘাতে রাকিবুল পাওয়ারট্রিলার থেকে পড়ে যায়। মাঠে থাকা অন্যান্য কৃষক দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে আত্মীয়-স্বজনরা নিজ বাড়িতে দাফনের জন্য নিয়ে যায়। সন্ধ্যায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)