চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের উদ্যোগে ব্যবসায়ীদের স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী প্রদান

আপলোড তারিখঃ 2021-08-02 ইং
চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের উদ্যোগে ব্যবসায়ীদের স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী প্রদান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিট। গতকাল রোববার জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের হাতে এসব সামগ্রী তুলে দেন চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান। এসময় সকল ব্যবসায়ীর জন্য ৪ হাজার ৬ শ পিস মাস্ক ও ৪৬০ পিস হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইমরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহসভাপতি মুহিদুল ইসলাম ভাষা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু, প্রচার সম্পাদক ও নিচের বাজার কাঁচামাল আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)