গাংনীতে প্রতিবেশীর হামলায় গৃহবধূ আহত

আপলোড তারিখঃ 2021-08-02 ইং
গাংনীতে প্রতিবেশীর হামলায় গৃহবধূ আহত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে প্রতিবেশীদের হামলায় কাজল রেখা নামের এক গৃহবধূ আহত হয়েছেন। গত শনিবার রাতে গাড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের জিন্দার আলীর স্ত্রী কাজল রেখার (২৫) সাথে প্রতিবেশী নাজমুল ও আজমাইনের পারিবারিক কলোহের জের ধরে কথা কাটাকাটির একপযার্য়ে নাজমুল ও আজমাইনরা দেশীয় অস্ত্র দিয়ে রক্তাত্ব জখম করে করেন গৃহবধূ কাজল রেখাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বতমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জানান, গত শনিবার রাতে আজমাইন ও জিন্দার আলী পক্ষের লোকজনের সঙ্গে মতবিরোধ থেকে মারামারিতে রুপ নেয়। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই মামলা করতে পারে। ইতোমধ্যেই আমরা জিন্দার আলীকে আটক করা হয়েছে। তাদেরও আটক করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)