চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে যুবককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2021-08-01 ইং
চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্রে যুবককে মারধরের ঘটনায় থানায় অভিযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র মাঠে নিজের জমি দেখতে যাওয়ার সময় চুয়াডাঙ্গা পৌর মাঝের পাড়ার তানজিল আহম্মেদ নামের এক যুবকের ওপর এলোপাতাড়ি হামলা চালানোর অভিযোগ উঠেছে শঙ্করচন্দ্র এলাকার নিশানসহ তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় তানজিল আহম্মেদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত বুধবার রাত ৮টার দিকে শঙ্করচন্দ্র গ্রামের হারুর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার তানজিল আহম্মেদ চুয়াডাঙ্গা পৌর শহরের মাঝেরপাড়ার মৃত আবুল কালাম আজাদের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে শঙ্করচন্দ্র দোয়ারপাড়া মাঠে নিজের জমি দেখতে যান তানজিল। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা নিশানসহ কয়েকজন মিলে তনজিল আহম্মেদসহ তাঁর সঙ্গীদের ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় তানজিল গুরুতর আহত হন। এ ঘটনায় তানজিল আহম্মেদ বাদী হয়ে নিশানের নাম উল্লেখসহ আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)