চুয়াডাঙ্গা চেম্বারের উদ্যোগে সদর হাসপাতালে দুটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

আপলোড তারিখঃ 2021-08-01 ইং
চুয়াডাঙ্গা চেম্বারের উদ্যোগে সদর হাসপাতালে দুটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: করোনায় আক্রান্ত রোগীদের সেবায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছে চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জনের অফিসে উপস্থিত হয়ে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের নিকট এ অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বারের সিনিয়র সহসভাপতি শাহারিন হক মালিক, সহসভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ আকরাম, চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ ও চুয়াডাঙ্গা চেম্বারের পরিচালক কিশোর কুমার কুণ্ডু। চুয়াডাঙ্গা চেম্বার করোনা রোগীদের জন্য ২৪ ঘণ্টা যে ফ্রি অক্সিজেন সেবা পরিচালনা করে আসছে, তার প্রশংসা করেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)