দুস্থদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের খাবার বিতরণ অব্যাহত

আপলোড তারিখঃ 2021-08-01 ইং
দুস্থদের মধ্যে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের খাবার বিতরণ অব্যাহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে গরিব ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ বরা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবর বিতরণ করেন। ৭ দিনের এ খাবার বিতরণ কর্মসূচির গতকাল শনিবার ৪র্থ দিনে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় মাঠে দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, আলমগীর আজম খোকা, আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরীফ উদ্দিন, যুবলীগ নেতা রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, জুয়েল হাসান, দিপু বিশ্বাস, ছোট জনি, জনি-২, জামাল খান, সাগর, আল নোমান, শেখ আনোয়ার, শরীফ, শফিক, পিন্টু, সোহাগ, ইমরান, রেজাউল, কাফি, বাচ্চু, সুজন, তন্ময়, মোহাম্মদ আলী, মিঠুন, টনি, বাচ্চু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)