ধাওয়া খেয়ে গরু ও ইজিবাইক ফেলে পালালো চোরেরা!

আপলোড তারিখঃ 2021-08-01 ইং
ধাওয়া খেয়ে গরু ও ইজিবাইক ফেলে পালালো চোরেরা! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রাম থেকে গরু চুরির পর ইজিবাইকে করে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে ইজিবাইক ও গরু রেখেই পালিয়ে গিয়েছে তিন চোর। পুলিশ ইজিবাইক জব্দ করে চুরি হওয়া গরু মালিকের কাছ হস্তান্তর করে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। গান্না ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কাশিমপুর গ্রামের বাসিন্দা ওবায়দুল হক রিপন জানান, কাশিমপুর থেকে মহিউদ্দিনের ছেলে বাবলুর গরু চুরি করে ইজিবাইকে তুলে পালাচ্ছিলেন মাধবপুর গ্রামের সিরাজের ছেলে তরিকুল, কাশিমপুর গ্রামের লেণ্টুর ছেলে জনি ও উসমানের ছেলে শিপন। রাস্তা দিয়ে আসার সময় কাশিমপুর গ্রামের নিলু জোয়ার্দ্দারের ছেলে ভুট্টো ইজিবাইকে গরু দেখে সন্দেহ হলে পিছু নেয়। এসময় স্থানীয়রা ধাওয়া দিলে কালীগঞ্জ-ডাকবাংলা রোডের চান্দেরপোল গ্রামে ইজিবাইক রেখে পালিয়ে যায় চোরেরা। চেয়ারম্যান আরও জানান, এলাকায় কয়েক মাস ধরে গরু চুরি বেড়েছে। কাশিমপুর, দহিজুড়ি, মাধবপুর ও পার্শ্ববর্তী জালালপুর গ্রাম থেকে বেশ কয়েকটি গরুও চুরি হয়েছে। তবে এখনও পুলিশ কোনো চোরকেই ধরতে পারেনি। এই বিষয়ে বেতাই-চণ্ডিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল আলম জানান, ‘আমরা খবর পেয়ে ইজিবাইক জব্দ করে ক্যাম্পে নিয়ে এসেছি। চোর ধরার চেষ্টা চলছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)