ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলসহ নুরুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার ভোররাতে যাদবপুর সীমান্তের বড়বাড়ী গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটক নুরুল ইসলাম মহেশপুর উপজেলার হাটযাদবপুর গ্রামের বড়বাড়ী গ্রামের মৃত আয়তাল হকের ছেলে।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে ফেনসিডিল আনার খবরে সীমান্তের যাদবপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহ হলে মাদক চোরাকারবারী নুরুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
