ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
করোনাকালীন সময়ে দর্শনা পৌরসভার উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার দুই দিন ধরে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯ শ কর্মহীন মানুষের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। গত দুই দিনে পৌরসভা এলাকার শত শত মানুষকে লাইন দিয়ে চাল সংগ্রহ করতে দেখা যায়। এসময় উপস্থিত ছিলেন পৌর সচিব শিকদার মনিরুজ্জামান, পৌরসভার বড় বাবু রুহুল আমিন, করোনিক সরোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।
