সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

আপলোড তারিখঃ 2021-07-30 ইং
সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গায় যুবলীগের উদ্যোগে দুস্থদের মধ্যে খাবার বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিনে গরীব ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশান পাড়ায় শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। সাত দিনের এ খাবার বিতরণ কর্মসূচির গতকাল বৃহস্পতিবার ২য় দিনে চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশান পাড়ায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজ্জাদুল ইসলাম লাভলু, বাড়াদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শরিফ উদ্দীন, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, আল-ইমরান শুভ, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, জামাল খান, সাগর, আলিহিম, বক্কর, রুবেল, জুয়েল, মোতালেব, রাসেল, ইমরান, নয়ন, নাণ্টু, রিংকু, কবীর, পারভেজ, রনি, জনি, আব্দৃল্লাহ, ফিরোজ, তারিক, রিস্তাক, বাপ্পি, হাবিবুর, বিপ্লব, জবুল, মন্ময়, সোহেল, মুক্তার, হাফিজুল, সজিব, মাহফুজ, হাসিব, আরাফাত, সজিব-২, জিসান, সম্পদ, হায়াত, শামীম, বাচ্চু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)