খাড়াগোদায় খাঁচাবন্দী পাখি অবমুক্ত

আপলোড তারিখঃ 2021-07-30 ইং
খাড়াগোদায় খাঁচাবন্দী পাখি অবমুক্ত ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম, তিতুদহ: মহামারি করোনার মাঝেও প্রাণিকূলকে রক্ষায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে তিতুদহের মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও ৬২ আড়িয়া গ্রামের পাখিপ্রেমিক শাহিন সরকার। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামে অস্থায়ী বেদে পল্লী থেকে খাঁচাবন্দী পাখি অবমুক্তসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের ভূমিকা তুলে ধরতে লিফলেট ও পোস্টার বিতরন করেন তিনি। জানা গেছে, গত কয়েকদিন ধরে অস্থায়ী বেদে সম্প্রদায়সহ স্থানীয় কয়েকজন ব্যক্তি পাখি শিকারের মতো অবৈধ কাজের সাথে সম্পৃক্ত থাকছে এবং কিছু কিছু ব্যক্তি পাখি ধরে খাঁচায় বন্দীসহ বিক্রির মতো জঘন্য কাজও করছেন। এরই প্রেক্ষিতে গতকাল গোপন সূত্রের ভিত্তিতে সংবাদ পেয়ে শাহিন সরকার বাংলাদেশ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক জহির আকনের সাথে আলোচনা সাপেক্ষে এবং গড়াইটুপি ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর সার্বিক সহোযোগিতায় খাড়াগোদা বেদে পল্লী পরিদর্শন করেন। পরিদর্শনে তিনি দেখতে পান তিনটি পাখিকে ঐ সম্প্রদায় খাঁচা বন্দী করে রেখেছেন। বিষয়টি দেখার পর শাহিন সরকার বেদে সম্প্রদায়ের সকলের উদ্দেশ্যে বলেন, পাখি ও বন্যপ্রানী হত্যা, আটক, ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। এছাড়া পাখি খাঁচায় আটকে বসতবাড়িতে পুষলে বড় ধরনের রোগব্যাধী হতে পারে। এসময় শাহিন সরকার বেদে পল্লীতে খাঁচায় আকটে রাখা দুটিা শালিক আর একটা ডাহুক পাখি অবমুক্ত করেন। এসময় গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সদস্য ডা. হাফিজুর রহমান বেদে পল্লীর সর্দারকে পাখি না শিকারের আদেশ দেন এবং তিনি বলেন, পরবর্তীতে যদি কাউকে পাখি শিকারের সাথে সম্পৃক্ত থাকে তাঁর বিরুদ্ধে তৎক্ষণাৎ আইনের ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)