চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2021-07-29 ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম শফিউল বারী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার আসরের নামাজের পর স্থানীয় মসজিদে দোয়া মাহফিল ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সফিকুল ইসলাম পিটু, সহসভাপতি সামসুল হক ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সহ-সাধারণ সম্পাদক এস এম হাসান, রুবেল হাসান, বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মমিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক ও যুবদল নেতা আমান উল্লাহ বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, জেলা ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম ইসলাম শান্ত, সংগীত আহমেদসহ স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)