মুজিবনগরে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক প্রচারণায় ওসি আ. হাশেম

আপলোড তারিখঃ 2021-07-29 ইং
মুজিবনগরে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক প্রচারণায় ওসি আ. হাশেম ছবির ক্যাপশন:
সোহাগ মন্ডল, মুজিবনগর: ‘মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে সাধারণ মানুষের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রমসহ মুজিবনগরে কেদারগঞ্জ বাজারে মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের জেলা পুলিশের সহযোগিতায় ও মুজিবনগর থানা পুলিশের আয়াজনে ওসি আব্দুল হাশেম ওই লিফলেট বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর থানার এসআই আব্দুল আলিম, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দীন, ব্র্যাক অফিসপাড়া বাজার কমিটির সভাপতি ফিরোজ রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি, মুজিবনগর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সোহাগ মণ্ডল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)