‘আমার বাংলাদেশ ফাউন্ডেশনের’ উদ্যোগে বৃক্ষরোপণ

আপলোড তারিখঃ 2021-07-28 ইং
‘আমার বাংলাদেশ ফাউন্ডেশনের’ উদ্যোগে বৃক্ষরোপণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘আজকের স্বপ্ন, আগামীকালের চারা গাছ’ এই স্লোগানে ঝিনাইদহের বংকিরা গ্রামে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার এ কর্মসূচির উদ্বোধন করেন ‘আমার বাংলাদেশ ফাউন্ডেশনের’ ইউনিট প্রধান সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। গ্রামের পরিত্যাক্ত ভাগাড়, গোরস্থান ও রাস্তার পাশে ফলজ ও বনজ প্রজাতির বৃক্ষরোপণের মধ্যদিয়ে সূচিত হয় গ্রাম উন্নয়নের নতুন ধারা। ‘আমার বাংলাদেশ ফাউন্ডেশন’ থেকে প্রাপ্ত টি-শার্ট পরে স্বেচ্ছায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাইমুল হক, আজমুল হুদা বিশ্বাস, অনিক সাফওয়ান, হারুন বিশ্বাস, হাসান মাহমুদ, আবির হাসানসহ ইউনিটের সদস্যবৃন্দ। বৃক্ষরোপণ শেষে ‘আমার বাংলাদেশ ফাউন্ডেশনের’ ইউনিট প্রধান সিনিয়র সাংবাদিক আসিফ কাজল জানান, ‘একটি গাছ প্রকৃতির সাথে আমাদের সবচেয়ে নিবিড় সংযোগ স্থাপন করে। মানব চেতনা প্রশংসার দ্বারা লালিত হয়, যেমন একটি চারা গাছ মাটি, পানি এবং সূর্য দ্বারা লালিত হয়। তাই রোপিত গাছগুলো আগামী প্রজন্মকে উৎসাহিত করবে বৃক্ষরোপণ কর্মসূচিতে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)