ঝিনাইদহে গৃহবধূকে ধর্ষণচেষ্ট, মৌচিক কর্মচারী গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2021-07-27 ইং
ঝিনাইদহে গৃহবধূকে ধর্ষণচেষ্ট, মৌচিক কর্মচারী গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার বামনাইল আশ্রয়ন প্রকল্পে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের রেশন স্টোরের ওজন করণীক লতিফুর রহমার লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে বামনাইল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লতিফ কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। নারিকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অমিত কুমার দাস জানান, গত শনিবার দুপুরে লতিফুর রহমান লতিফ বামনাইল আশ্রয়ন প্রকল্পে যান। সেখানে ঘরে একা পেয়ে তিন সন্তানের এক জননীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। সেসময় গৃহবধূর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে লম্পট লতিফ পালিয়ে যান। এ ঘটনায় ওই গৃহবধূ লতিফকে আসামি করে ওইদিন রাতেই ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়ের পর অভিযান চালিয়ে লতিফকে গ্রেপ্তার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)