চুয়াডাঙ্গার গড়াইটুপিতে স্মার্ট স্কুলের উদ্বোধন করলেন ইউএনও সাদিকুর রহমান

আপলোড তারিখঃ 2021-07-27 ইং
চুয়াডাঙ্গার গড়াইটুপিতে স্মার্ট স্কুলের উদ্বোধন করলেন ইউএনও সাদিকুর রহমান ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট স্কুল হিসেবে উদ্বোধন করা হয়েছে। গড়াইটুপি ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ অর্থায়নে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ স্কুলের উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্মার্ট স্কুলের উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে কুশন চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, বর্তমানে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব চরম আকার ধারণ করেছে। ১৯৭১ সালের মতো আরেকটি যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিক্ষকরা অলস সময় পার না করে জনসচেতনতা বৃদ্ধিতে আপনারা সহযোগিতা করতে পারেন। অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে। স্মার্ট স্কুল এতে অগ্রণী ভূমিকা রাখবে। আসুন সকলে সরকারি বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অনুসরণ করি। শুধু প্রশাসনের ভয়ে মাস্ক না পরে করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহার করি। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে এলজিএসপি-৩ অর্থায়নে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্ট স্কুল হিসেবে রুপান্তর করা হয়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪১টি কুশন চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)