১৬ লাখ টাকার প্রায় ১০ কেজি চান্দি রুপা জব্দ

আপলোড তারিখঃ 2021-07-25 ইং
১৬ লাখ টাকার প্রায় ১০ কেজি চান্দি রুপা জব্দ ছবির ক্যাপশন:
দর্শনার ফুলবাড়িতে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান সমীকরণ প্রতিবেদন: দর্শনা ফুলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি চান্দি রুপ জব্দ করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গত শুক্রবার রাত ১১টার দিকে এ রুপা জব্দ করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত শুক্রবার রাতে চোরাকারবারী কর্তৃক রুপা পাচার করা হচ্ছে মর্মে সিভিল সোর্স হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বড়বলদিয়া বিওপির বিশেষ টহল দল নায়েব সুবেদার মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা থানার অন্তর্গত ফুলবাড়ী গ্রামের আবুল কাশেমের বাড়ির উত্তর পার্শ্বের বাঁশবাগান থেকে ৯ কেজি ৪৩০ গ্রাম (৮০৮.৪৭ ভরি) চান্দি রুপা জব্দ করেন। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ১৬ হাজার ৯৪০ টাকা মাত্র। জব্দ হওয়া চোরাচালানী মালামাল দর্শনা থানায় হস্তান্তর করে দর্শনা থানায় জিডি করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)