ঈদের দিন মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2021-07-25 ইং
ঈদের দিন মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় তোজো (৭) নামের শিশুর করুণ মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার ঈদের দিন সন্ধায় চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের হাটকালগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা গুরুত্বর জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু সদর উপজেলার হাটকালুগঞ্জ গ্রামের বিশারত আলীর ছেলে ও মারকাজুল উলুম ইসলামিয়া কওমি মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। জানা যায়, গত বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে সমবয়সীদের সঙ্গে বাড়ি থেকে খেলতে বের হয় তোজো। প্রধান সড়কের পাশেই তারা খেলা করছিলো। খেলার এক পর্যায়ে রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগামী মাইক্রোবাস তোজোকে ধাক্কা দেয়। এসময় স্থানীয় ব্যক্তিরা গুরুত্বর জখম অবস্থায় তোজোকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ হোসেন বলেন, ‘ঈদের দিন সন্ধায় সড়ক দূর্ঘটনার শিকার গুরুত্বর জখম শিশুটিকে জরুরি বিভাগে নেওয়া হয়। শিশুটির মাথায় গুরুত্বর জখমসহ শরীরের বিভিন্ন স্থানে কাটা-ছেলার চিহ্ন ছিল। জরুরি বিভাগে শিশুটির তাৎক্ষণিক চিকিৎসা প্রদাণকালে তার মৃত্যু হয়।’ এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘ঈদের দিন সন্ধার কিছুক্ষণ পূর্বে হাটকালুগঞ্জ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় একটি শিশু গুরুত্বর জখম হয়। স্থানীয় ব্যক্তিরা শিশুটিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে তার মৃত্যু হয়। ঘাতক মাইক্রোসাটি দুর্ঘটনার পর না থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় কোন অভিযোগ না থাকায় ও তাঁদের লিখিত আবেদনের প্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদণ শেষে ময়নাতদন্ত ছাড়ায় শিশুটির লাশের ধাফনে কার্যের অনুমতি দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)