মেহেরপুরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপলোড তারিখঃ 2021-07-25 ইং
মেহেরপুরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুরে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে মাস্কবিহীন চলাচল করার দায়ে চাল ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী, গার্মেন্টস মালিকসহ পথচারীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়। জানা গেছে, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় এদিন সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এবং আমঝুপি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মাস্কবিহীন চলাচল করার দায়ে চাল ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী, গার্মেন্টস মালিকসহ পথচারীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় সবুজ ফ্যাশন এন্ড বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সবুজকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয় ও মাস্ক ব্যবহার না করাই হোটেল বাজার এলাকা চাল ব্যবসায়ী আরিফুজ্জামান নিকট থেকে ১০ হাজার টাকা, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে সোনালী ফার্মেসির শামীম ও মুসলিমের নিকট থেকে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা। সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ ২৪ এর (১) ভঙ্গ করায় এ সকল ব্যক্তিদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর যশোর সেনানিবাস ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের লেফটেন্যান্ট শাদমান ইকবালসহ পুলিশের সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)